ছবিঘর

‘সত্তা’ নিয়ে আসছে আভাস

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আত্মপ্রকাশের পর থেকেই মৌলিক গানে মনোযোগী ব্যান্ড ‘আভাস’। ইতিপূর্বে পাঁচটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। ‘মানুষ-১’, ‘আভাস’, ‘বাস্তব’, ‘অনাথ’ ও ‘ক্যামেরা’ গানগুলো শ্রোতারাও পছন্দ করেছে বেশ। এবার দলটি তাদের ষষ্ঠ গান ‘সত্তা’ প্রকাশ করতে যাচ্ছে।

শনিবার তেজগাঁওয়ের একটি ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশ করা হবে। গানটির কথা লিখেছেন ‘আভাস’ প্রধান তানযীর তুহীন। সুর করেছেন যৌথভাবে তুহীন ও রাজু শেখ। ‘সত্তা’র ভিডিও নির্মাণ করেছেন মুন্তাকিম আল মাহিম, প্রযোজনায় সোহাগ চৌধুরী।

‘আভাস’-এর বর্তমান লাইনআপে রয়েছেন তানযীর তুহীন [ভোকাল], রাজু শেখ [বেজ গিটার], হিমেল সারিয়ার [লিড গিটার], আরাফাত শাওন [কি-বোর্ড] ও রাশেদ জিন [ড্রামস]।