সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।

শফিক মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার মো. কুদ্দুসের ছেলে। গতকাল বন্দরের লক্ষণখোলা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর সোনারগাঁ পুরাতন বাজারের করিম খানের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে সখিনা বেগমকে (৩৮) তার নিজ স্বামী কর্তৃক শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত আসামি মো. শফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আমরা আসামি বুঝে পেয়েছি।
পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।










