সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হামাসের হামলাচেষ্টা ব্যর্থ করল আইডিএফ

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
হামাসের হামলাচেষ্টা ব্যর্থ করল আইডিএফ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা সিটিতে হামাসের একটি প্রাণঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করেছে বলে সামরিক সূত্র দিয়ে এক ভিডিও প্রতিবেদনে জানিয়েছে টাইমস নাও।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইডিএফের সেনারা সশস্ত্র ব্যক্তিদের শনাক্ত করেছিল, যারা সেনাদের ওপর হামলা চালানোর ও অপহরণের পরিকল্পনা করছিল। একটি সেনা ড্রোন তাদের পালানোর সময় তদারকি করেছিল এবং পরে একটি আইডিএফের ট্যাংকের গোলা ছোড়ার ফলে কয়েকজন নিহত হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই এ সময় তারা কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ও আরপিজিসহ সজ্জিত ছিল।

পরবর্তীতে, ইসরায়েলি বিমান বাহিনী একটি ড্রোন হামলা চালায়, যা অপারেটরদের ছত্রভঙ্গ করতে বাধ্য করে। ঘটনাস্থলের তোলা ভিডিও ও ছবিতে আইডিএফ সেনাদের ও হামাসের বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ দেখা গেছে।

আইডিএফেরব গাজা সিটিতে আরো গভীরভাবে অভিযান চালানোর মধ্যে এই ঘটনা ঘটল। এ অভিযানে ইসরায়েলি বিমান ও নৌ অপারেশনগুলোও যৌথভাবে কাজ করছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, যুদ্ধবিমানগুলো হামাসের দখলকেন্দ্র লক্ষ্য করে, পর্যবেক্ষণ পোস্ট, বোমাবিধ্বস্ত ভবন এবং উঁচু ভবনগুলো ধ্বংস করেছে। সামরিক সূত্রে বলা হয়েছে, হামাস এগুলো ব্যবহার করছিল।