সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। শুক্রবার সকালে পুরান ঢাকার বিখ্যাত নবাববাড়ি আহসান মঞ্জিলে ঘুরতে যান হানিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন নবাববাড়ির মেয়ে নামিরা নাঈম। তিনি চিত্রনায়ক নাঈম ও নায়িকা শাবনাজ দম্পতির বড় মেয়ে।
নবাববাড়ির মেয়ে নামিরা এই পরিচয় জানার পর হানিয়া বেশ চমকিত হন। চুটিয়ে আড্ডা দেন দুজনে।
নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে আড্ডা, নবাববাড়িতে মুগ্ধ হানিয়া রাফসান দ্য ছোট ভাইয়ের আমন্ত্রণে ছোট বোনকে নিয়ে আহসান মঞ্জিলে নামিরা।

নামিরা নাঈম বলেন, ‘হানিয়া খুব ঝাল খেতে পারে।
অবাক করার মতো। সে শুটিং সেটে এসেছিল খালি পেটে। এসেই নাগা মরিচের ঝালমুড়ি খেয়ে নিল। বেশ আনন্দ নিয়েই খেয়েছে।
ফুচকাও খেয়েছে তিন-চারটি নাগা মরিচ দিয়ে। আমাদের তো ঝাল দেখলেই চোখের পানি আসে, কিন্তু হানিয়ার জন্য সব স্বাভাবিক।’
নামিরা আরো বলেন, ‘ঢাকার আহসান মঞ্জিলে রাফসান দ্য ছোট ভাই হানিয়াকে নিয়ে একটি ভ্লগিংয়ের শুটিং করেন। তিনিই আমার সঙ্গে যোগাযোগ করে যেতে বলেন। হানিয়ার সঙ্গে পরিচিত হয়ে আনন্দ পেয়েছি।
আমি নবাববাড়ির মেয়ে জেনে খুব আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানে আমাদের অনেক আত্মীয়-স্বজন ও জনপ্রিয় ব্যক্তিত্বদের সম্পর্কে জেনে অবাক হয়েছে সে। পাকিস্তানি ডিজাইনার আমির আদনান এবং অভিনয়শিল্পী ও গায়ক আলী জাফরের সঙ্গে আমাদের সম্পর্কটা পারিবারিক, তাদের নিয়েও আলাপ হলো।’
নামিরা দাবি করেন, হানিয়াকে সামনাসামনি দেখাটা চমৎকার অভিজ্ঞতা ছিল। সে প্রাণখোলা, বন্ধুসুলভ একজন মানুষ।









