সিল্কসিটিনিউজ ডেস্ক :
হাওরে নাটকের চিত্রায়ণ খুব একটা দেখা যায়নি। সে ব্যতিক্রম পথেই হাঁটল ক্যাপিটাল ড্রামা। তাদের নতুন নাটক ‘চোর’-এর শুটিং হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। একটি হাউসবোটকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প।
এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। বানিয়েছেন মহিদুল মহিম। তিনি বলেন, ‘চোর শব্দটা শুনলেই আমাদের নানা ধরনের চুরির কথা মনে পড়ে। সে রকম মজার কিছু চুরির ঘটনা দেখা যাবে এই গল্পে।

তবে আমাদের গল্পে চুরির পেছনে আরেকটা দারুণ গল্প আছে। সেটা নাটকটি দেখলেই বুঝতে পারবেন।’ অভিনেত্রী কেয়া পায়েলের ভাষ্য, ‘খুব সুন্দর লোকেশনে শুটিং করেছি। গল্পটাও বেশ মজার।
তবে শেষে একটি সুন্দর মেসেজ আছে। ফারহান ভাইয়া অনেক পরিশ্রম করেছেন এ নাটকের জন্য। আশা করছি নাটকটি পছন্দ করবে দর্শক।’









