লাইফ স্টাইল

দায়িত্ব বাড়বে মেষের, দিন ভালো যাবে ধনুর

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভ সংখ্যা ১ ও ৬। শুভ বার রবি ও শুক্র। শুভ রত্ন রুবি ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি উদার, সহানুভূতিশীল ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। সহজেই বন্ধুত্ব করতে পারেন। নতুন বন্ধু ও পরিমণ্ডলের প্রতি আকৃষ্ট হবেন সহজে। সহজেই বন্ধুত্ব করতে পারেন। স্নেহ ও ভালোবাসার অনুভূতি প্রবল। সৃজনশীল ও নাটকীয় মন আছে আপনার। সহজেই অন্যদের প্রভাবিত করে কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু অমিত ব্যয়, বিলাস, ইন্দ্রিয়-সুখপরায়ণতা ও অতিরিক্ত বন্ধুবাৎসল্য ক্ষতির কারণ হতে পারে।

 

আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব প্রাণিবিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, চিকিৎসাবিদ এন্ড্র স্টিল, মোফাজ্জল করিম, ভূগোলবিদ আলফ্রেড হেটনার, দুলেন্দ্র ভৌমিক প্রমুখ।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুটা মোটামুটি ভালো যাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। দুপুরের পরে অসুস্থবোধ করতে পারেন। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো ধরনের ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। দায়-দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)  
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিনোদন শুভ।

মিথুন (২১ মে-২০ জুন) 
কাজকর্মে উৎসাহবোধ করবেন। সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) 
আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দবোধ করবেন। অধীনস্তদের কাজে লাগাতে পারবেন। আত্মীয়দের সহযোগিতা পাবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। গলায় ঠান্ডা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট) 
সামগ্রিকভাবে সময় অনুকূলে থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) 
দিনের প্রথমাংশে আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো খারাপ সংবাদ পেতে পারেন। দুপুরের পরে পরিস্থিতি মোটামুটি অনুকূলে থাকবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) 
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। কাজকর্মে সিনিয়রদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞান বৃদ্ধির সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) 
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) 
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। কামনা-বাসনা সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) 
শরীর অসুস্থ হতে পারে। সাময়িক অসুস্থাকে খুব একটা গুরুত্ব না দিলেও চলবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ এড়িয়ে চলুন। রোমান্স ও বিনোদন শুভ।

সূত্র: এনটিভি