ছবিঘর

শাহরুখের জন্য যে ‘বড় বিপদে’ পড়েছিলেন সোহা আলী খান

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ করে আকাশসমান জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনেত্রী। তবে বলিউড অভিনেত্রী সোহা আলী খান এর বিপরীত এক উদাহরণ। তিনি শাহরুখের সঙ্গে কাজ করতে না পেরেই বেশ বড় বিপদে পড়েছিলেন! সম্প্রতি সেই তিক্ত অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী।

ম্যাশেবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহা বলেন, ‘ওটা ছিল আমার প্রথম ছবি।

আমি সবেমাত্র সিটি ব্যাঙ্ক ছেড়েছিলাম। আমাকে ১৭,০০০ টাকা ভাড়া দিতে হতো। আমার বেতন ভালো ছিল এবং লন্ডন ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছিলাম। আমি ভেবেছিলাম যেখানে কাজ পাব, সেখানে স্থায়ীভাবে বসবাস করব।

তারপর অমল পালেকর আমার কাছে এসে আমার সঙ্গে একটি চিত্রনাট্য নিয়ে কথা বললেন। আমার ভাই (সাইফ আলী খান) এবং মা (শর্মিলা ঠাকুর) এর কারণে আমি কিছু ছবির প্রস্তাব পেয়েছিলাম। অভিনয়ের প্রতি আমার কিছুটা আগ্রহ ছিল এবং আমি সেই বেতনের জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু অভিনেতা হতে কী লাগে তা আমি বুঝতে পারিনি। তখন চলচ্চিত্রে অভিনয়ের দক্ষতা আমি বুঝতে পারিনি।
’

সোহা আরো বলেন, ‘অমল পালেকর আমার কাছে এসে বলেন যে তিনি আমাকে একটি সিনেমায় নিতে চান। যার নাম ‘পহেলি।’ কিন্তু এর জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হবে।’

অমলের কথায় এবং বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে চাকরি ছেড়ে দেন সোহা। এরপরই ঘটে এক দুঃখজনক ঘটনা।

সোহা বলেন, “অমলজি আবার আমাকে ফোন করে বললেন যে, শাহরুখ খান চরিত্রটি করছেন। আমি বললাম, বাহ, এটা অসাধারণ। তারপর তিনি বলেন, ‘না, না, তুমি বুঝতে পারছ না। এর মানে তুমি আর এই চরিত্রে অভিনয় করবে না। অন্য কেউ করবে।’ এরপরই আমি আসলে বিপদটা আঁচ করলাম। ততদিনে চাকরি ছেড়ে দিয়েছি। তখন ভাবছি, যে কিভাবে ভাড়া দেব!”
পরবর্তীতে শাহরুখের বিপরীতে এই ছবিতে রানিকে দেখা যায়। ‘পহেলী’ সোহার প্রথম ছবি না হলেও, ২০০৪ সালে বাংলা ছবি ‘ইতি শ্রীকান্ত’-এর মাধ্যমে অভিনয়যাত্রা শুরু করেন তিনি। সোহার প্রথম বলিউড ছবি ‘দিল মাঙ্গে মোর’, শাহিদ কাপুরের বিপরীতে