ছবিঘর

গুঞ্জনে হাওয়া দিলেন কার্তিক-শ্রীলীলা

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সহশিল্পীর সঙ্গে প্রেম, বিষয়টা নতুন নয়। আর বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ক্ষেত্রে যেন অলিখিত নিয়ম। এ পর্যন্ত যে কজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন, প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সবার সঙ্গেই। সম্প্রতি তিনি অভিনয় করেছেন অনুরাগ বসুর একটি ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী দক্ষিণ ভারতের তারকা শ্রীলীলা।

বরাবরের মতো এবারও শোনা যাচ্ছে, শ্রীলীলার প্রেমে মজেছেন অভিনেতা। দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখাও গেছে। এবার সে গুঞ্জনের পালে হাওয়া দিলেন তাঁরাই। কার্তিকের বাড়ির গনেশ চতুর্থী পূজায় অংশ নিয়েছেন শ্রী।

পরেছেন একই রঙের পোশাক। দুজনের পরিবারও ছিল উপস্থিত। তাই ধারণা করা হচ্ছে, প্রেম নিয়ে এবার বুঝি সিরিয়াস হলেন কার্তিক।