সদ্য প্রকাশিত
অনুমোদনের জন্য কাল একনেক সভায় উঠছে ২১ প্রকল্প ৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিডনির উত্তরের লং রিফ বিচে একটি বড় হাঙরের আক্রমণে গুরুতর আহত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। দেশটির পুলিশ শনিবার খবরটি নিশ্চিত করেছে। ৩ বছরেরও বেশি সময় পরে এটি শহরে প্রথম প্রাণঘাতী হাঙর আক্রমণের ঘটনা ঘটেছে।

এ কারণে একাধিক সৈকত বন্ধ করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির উত্তরে অবস্থিত ওই সৈকতে সকাল ১০টার কিছু পরেই এই আক্রমণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘তাকে সমুদ্র থেকে উদ্ধার করে তীরে আনা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

’ নিহত ব্যক্তি মারাত্মক আঘাত পেয়েছিলেন বলে জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে সার্ফবোর্ডের দুটি খণ্ড উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে পুলিশ। হাঙরটি কোন প্রজাতির ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই আক্রমণের পর শনিবার বেশ কয়েকটি সৈকত সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সিডনিতে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একজন সাঁতারুর মৃত্যুর পর এবারই প্রথম হাঙরের হাতে প্রাণহানি ঘটল। তার আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৬৩ সালে। সরকারি সংস্থা তারঙ্গা চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় এটি চতুর্থ প্রাণঘাতী হাঙর আক্রমণ। মার্চ মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী সৈকতে অগভীর পানিতে এক সার্ফার হাঙরের আক্রমণে মারা যান।