ছবিঘর

‘নন্দিনী’ চলচ্চিত্রে জাহিদ আকবরের ৪ গান

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের গানের জগতে গীতিকার জাহিদ আকবরের পথচলা অনেক দিনের। অসংখ্য জনপ্রিয় গান লিখলেও একসঙ্গে চারটি গান লেখার অভিজ্ঞতা তার হয়নি কখনো। সেই নতুন অভিজ্ঞতাই হলো পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে।

কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাজিরা মৌ।

আলোচিত এই চলচ্চিত্রে থাকছে জাহিদ আকবরের ৪ গান।
এ প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে, এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখবো ভাবিনি।

নন্দিনী সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেনো আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি নন্দিনী সিনেমায়।’
‘নন্দিনী’র গানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। ইমরানের সুর-সংগীতে দুটি গান—‘ব্যাকরণ’ (গেয়েছেন ন্যান্সি ও ইমরান) এবং ‘মন মেলেছে ডানা’ (গেয়েছেন কোনাল)।

অন্যদিকে কাজী শুভ সুর করেছেন ‘যাও ভেসে যাও’ ও ‘ও লাল মেম’। গান দুটি গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
গান ছাড়াও অভিনয়ে থাকছে দুই বাংলার তারকা সমন্বয়। সোয়াইবুর রহমান রাসেলের নির্মাণে ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। গান, গল্প আর অভিনয়ের মেলবন্ধনে দর্শকের কাছে সিনেমাটি হয়ে উঠবে এক ভিন্ন অভিজ্ঞতা।