ছবিঘর

পরম সুন্দরীর দারুণ শুরু

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’। ছবিতে তাঁর সঙ্গে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। ভারতের দিল্লির ছেলে আর কেরালার মেয়ের মিষ্টি প্রেমের কাহিনি নিয়ে ছবিটি। মুক্তির প্রথম দিনেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছে ‘পরম সুন্দরী’।

২৯ আগস্ট বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ১০ কোটি রুপি। ‘সাইয়ারা’, ‘কুলি’ ও ‘ওয়ার ২’-এর ভিড়ে বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে জাহ্নবী-সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’। সমালোচকদের মতে, ছবিতে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে ফুটে উঠেছে। তুষার জালোটা পরিচালিত ‘পরম সুন্দরী’র বাজেট ৬০ কোটি রুপি।

ধারণা করা হচ্ছে, সপ্তাহ না পেরোতেই পুঁজি তুলে আনবে ছবিটি।