আইন আদালত

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৮৮ বারের মতো পিছিয়েছে। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।