সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্ন্যাপচ্যাটে স্টোরিজ ফিচারের আওতায় থাকা ভিডিও ও ছবির পোস্টগুলো সার্চ করার সুবিধা যুক্ত করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
স্টোরিজ ফিচারটির সাহায্যে পছন্দমত ভিডিও ও ছবি বন্ধুদের মাঝে শেয়ার করা যায়। নতুন এই সুবিধার ফলে ব্যবহারকারীরা লোকেশন, ইভেন্ট ও নির্দিষ্ট শব্দের মাধ্যমে সার্চ করে স্টোরিজ ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
২০১৩ সালে সর্বপ্রথম ‘আওয়ার স্টোরি’ নামে ফিচারটি চালু করা হয়েছিল। এতে ছবি ও ভিডিওতে বিভিন্ন ফিল্টার ব্যবহার করে বন্ধুদের মাঝে শেয়ার যায়। পরে ফিচারটি বেশ জনপ্রিয় হয়। সেই সময় ফেইসবুক ৩ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নিতে চেয়েছিল স্ন্যাপচ্যাটকে।

স্ন্যাপচ্যাটকে নকল করে ফিচারটি ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপে এনেছিল। অ্যাপটি চালু করলে সবার উপরে দিকে গোল আইকনে বন্ধুদের সঙ্গে শেয়ার করে বিশেষ ছবিটি দেখা যেত। চাইলে ব্যবহারকারীরা এক ক্লিকে নিজেদের ছবি তুলে তা বন্ধুদের শেয়ার করতে পারতো।
এর কয়েক সপ্তাহ পরেই ফেইসবুকে মোবাইল অ্যাপে যুক্ত করা হয় ফিচারটি। উল্লেখ্য ফেইসবুকের আগে ফিচারটি ইনস্টাগ্রাম নকল করেছিল।
এখন অপেক্ষা স্টোরিজ সার্চের ফিচারটি কবে ফেইসবুকে নকল করে। আপনাদের কি মনে হয় এই ফিচারটিও কি নকল করবে মার্ক জাকারবার্গের ফেইসবুক?
সূত্র : টেকশহর









