সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রাশিয়ায় খেলনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত অন্তত ১

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
রাশিয়ায় খেলনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত অন্তত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার মস্কোতে একটি ঐতিহ্যবাহী খেলনার দোকানে রবিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো।

অধিকাংশ রাশিয়ানের কাছে ‘দেতস্কি মির’ নামে পরিচিত সেন্ট্রাল চিলড্রেনস স্টোরে বিস্ফোরণটি ঘটেছে। দোকানটি সোভিয়েত যুগের কেজিবির উত্তরসূরি সংস্থা এফএসবির সদর দপ্তরের কাছাকাছি লুবিয়াঙ্কা স্কোয়ারে অবস্থিত।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনায় দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে ও কয়েকজন আহত হয়েছে।

’
রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, খেলনার দোকানটির ভবনে একাধিক রেস্তোরাঁ, দোকান ও একটি সিনেমা হল রয়েছে—যা সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে।

ম্যাশ টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, বিস্ফোরণটি একটি হিলিয়ামের গোলাকৃতির সিলিন্ডার থেকে হয়েছে।

সূত্র : রয়টার্স