সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সবুজবাগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
সবুজবাগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শিশুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন সবুজবাগ থানা পুলিশ।

 

ভুক্তভোগী শিশুর বাবা জানান, আমি ভ্যান গাড়িতে করে জুতা বিক্রি করি। আমার মেয়ে একটি কিন্ডারগার্ডেনে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে পাশের বাড়ির রিমন(১৯) নামে একটি ছেলে তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং আমার মেয়েকে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এতে সে কান্নাকাটি করলে তাকে কোনোরকম আমাদের গেটের পাশে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত রিমন। পরে মেয়ে বাসায় এসে বিষয়টি আমাদেরকে খুলে বলে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ। বর্তমানে আমার মেয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল। তিনি জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।