লীড নিউজ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিউজ ডেস্ক২৩ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার পর উপজেলার পাইনাদি পূর্বপাড়ায় একটি সেমি পাকা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— হাসান (৩৫), ছালমা (৩২), জান্নাত (৪), মুনতাহা (১০), রায়হান (৪), আসমা (৩৫) তৃষা (১৫) ও আরাফাত (১৪)।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন।

খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। এতে ঘরের ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় আটজন দগ্ধ হয়েছেন।