সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

এর আগে গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কৃষক আব্দুল খালেক।

পরদিন ১৮ আগস্ট তার বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিকেলে বাড়ি থেকে নামাজ পড়তে বের হন কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে পরদিন শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ২০ আগস্ট দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই ক্ষেত থেকে আব্দুল খালেকের অর্ধগলিত মরদেহ দেখে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।