সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহোন গ্রামে এ ডাকাতি হয়।

এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে নৈকাহোন গ্রামের মনিরের মালিকানাধীন পাশাপাশি দুই বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতদল গৃহকর্তা মনিরের দুই ছেলে আজিজুল ও জহিরকে মারধর করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার, ১২ ভরি ওজনের রৌপ্যালংকার, নগদ ৭০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।