সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ১৯ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ এবং ৪ রজব ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা ২ ও ৯। শুভ বার সোম ও মঙ্গল। শুভ রত্ন মুক্তা ও রক্তপ্রবাল।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের দখল পেতে পারেন। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক শান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সিনিয়র কারো পরামর্শে উপকৃত হতে পারেন। সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিক কাজকর্মে সুফল পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ঘনিষ্ঠজন কেউ শত্রুতা করতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো থাকবে না। সাময়িক কেনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে। শত্রুকে দুর্বল না ভাবলেই ভালো করবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষকে মনের কথা খুলে বলার চেষ্টা করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। মন ভালো থাকবে। কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজকর্মে উৎসাহবোধ করবেন। গলা-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।
সূত্র: এনটিভি









