সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৪ হাজার নতুন আবাসন নির্মাণের অনুমোদন ইসরায়েলের

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
পশ্চিম তীরে ৪ হাজার নতুন আবাসন নির্মাণের অনুমোদন ইসরায়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিম তীরে চার হাজারের বেশি নতুন আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি বসতিবিরোধী পর্যবেক্ষক সংস্থা ‘পিস নাউ’ জানিয়েছে অনুমোদিত চার হাজার ৩০টি আবাসন ইউনিটের মধ্যে ৭৩০টি নির্মিত হবে আরিয়েলের পশ্চিমাঞ্চলে বিদ্যমান বসতিতে এবং বাকি তিন হাজার ৩০০টি স্থাপন করা হবে মা’আলে আদুমিম এলাকায়।

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ জানান, নতুন বসতি প্রকল্পের জন্য শিগগিরই বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন করা হবে।

এর লক্ষ্য জেরুজালেম ও ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন। তিনি আরো দাবি করেন, এই উদ্যোগ শেষ পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে শেষ করবে। তাঁর ভাষায়, ‘এমন কিছু নেই, যা স্বীকৃতি পাবে, আর এমন কেউ নেই যাকে স্বীকৃতি দেওয়া হবে। আজ যদি কেউ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে, আমরা মাটিতেই তার জবাব দেব।

’
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে ‘গণহত্যা, বাস্তুচ্যুতি ও দখলদারির সম্প্রসারণ’ হিসেবে নিন্দা করেছে।