সিল্কসিটিনিউজ ডেস্ক:
রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল জানান, বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ সাজ্জাদ নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালসহ অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।










