ছবিঘর

মেলবোর্নে বাংলাদেশের দুই ছবি

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১৪ আগস্ট অস্ট্রেলিয়ায় বসবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘সাবা’ ও মাকসুদ হোসেনের ‘২ষ’। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া উৎসবের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ছবি দুটি। ‘সাবা’য় নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। ১৭ আগস্ট ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্নে প্রদর্শিত হবে ‘সাবা’। ২০ আগস্ট, ২৪ আগস্ট প্রদর্শিত হবে ‘২ষ’। গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও তাঁর মা গুলতেকিন খান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমু প্রমুখ।
এবার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন উৎসবে বাংলাদেশের পাশাপাশি টালিউডের বেশ কয়েকটি সিনেমা জায়গা করে নিয়েছে। উৎসবে দেখা যাবে তনুশ্রী দাস আর সৌম্যনন্দ সাহির ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের সিনেমা ‘পুরাতন’ এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’। এ ছাড়া উৎসব কর্তৃপক্ষ পালন করছে ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী।

এ উপলক্ষে উৎসবে প্রদর্শিত হবে ঋত্বিক ঘটকের দুটি রিস্টোর করা সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’।