জাতীয়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

রামুর সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার দলির ছড়া এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনটি সিএনজি চালিত অটোরিকশাকে প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনতে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।