সদ্য প্রকাশিত
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
আন্তর্জাতিক

বিমানে আতঙ্কিত যাত্রীকে চড় মারলেন আরেক যাত্রী

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
বিমানে আতঙ্কিত যাত্রীকে চড় মারলেন আরেক যাত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিমানে আতঙ্কিক হয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন এক যাত্রী। তাকে ওই সময় বিমান থেকে নামায় সহায়তার চেষ্টা করছিলেন ক্রুরা। তাকে যখন ক্রুরা ধরে সামনে নিয়ে যাচ্ছিলেন তখন সিটে বসা এক যাত্রী আতঙ্কিত ওই যাত্রীকে চড় মারেন। এর সঙ্গে সঙ্গে অন্য এক যাত্রী এর প্রতিবাদ জানান।

এছাড়া ক্রুরাও ওই ব্যক্তিকে শাসান। এছাড়া বিমানের পাইলটও চড় মারা ব্যক্তিকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (১ আগস্ট) ভারতের মুম্বাই থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

চড় মারার দৃশ্যের ভিডিও করেছেন এক ব্যক্তি। তার ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত যাত্রীকে নিয়ে যাচ্ছেন ক্রুরা। ঠিক ওই সময় উশৃঙ্খল এক ব্যক্তি তাকে চড় মারেন। যিনি ভিডিও করছিলেন তিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, আপনি তাকে মারলেন কেন? জবাবে উশৃঙ্খল যাত্রীটি বলেন, তার জন্য আমরা সমস্যায় পড়েছি।

জবাবে ভিডিও করা যাত্রী বলেন, হ্যাঁ আমরা সবাই সমস্যা মোকাবিলা করছি। কিন্তু এর অর্থ এ নয় আপনি তাকে আঘাত করবেন।

আতঙ্কিত যাত্রীর প্যানিক অ্যাটাক হচ্ছে উল্লেখ করে ভিডিও করা যাত্রী বলেন, তার প্যানিক অ্যাটাক হচ্ছে। তাকে দয়া করে পানি দিন।

ইন্ডিগো পরবর্তীতে জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে অবহিত এবং যে যাত্রী আরেক যাত্রীকে মেরেছেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সূত্র: যুগান্তর