সিল্কসিটিনিউজ ডেস্ক :
এই তো মাস খানেক আগের কথা। অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ এক দশকের সম্পর্কে ইতি টানেন আমেরিকান সংগীত তারকা কেটি পেরি। মাস না ঘুরতেই ভেসে এলো তাঁর নতুন প্রেমের খবর। এবার মজেছেন রাজনীতিবিদের প্রেমে।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেই নাকি সেরেছেন মনের লেনাদেনা। দুজনকে একসঙ্গে দেখা গেছে ডিনার ডেটে। সম্প্রতি মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। সেখানে তাঁদের খোশ মেজাজে গল্প করার মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

রেস্তোরাঁর এক প্রতিনিধি বলেছেন, ‘কেটি ও জাস্টিন দারুণ এক সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুব বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন।’
একই দিন সকালে মন্ট্রিয়ালের মন্ট রয়্যাল পার্কেও হাঁটতে দেখা গিয়েছিল কেট-জাস্টিনকে। সঙ্গে ছিল গায়িকার পোষা কুকুরও।
যদিও আপাতত দুজনেই রয়েছেন চুপ। তবে দুই-দুই চার মেলাতে ভুল করছেন না ভক্তরা। কেটির মতো জাস্টিনও সিঙ্গেল। ২০২৩ সালের আগস্টে সোফি গ্রেগোয়ারের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।









