সিল্কসিটিনিউজ ডেস্ক :

রেস্টুরেন্টের এক প্রতিনিধি জানিয়েছেন, “কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন।
টিএমজেড-এর রিপোর্ট বলছে, দিনের শুরুতে দু’জনকে মন্ট রয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। ট্রুডো জিন্স আর টি-শার্ট পরে হেসে-খেলে কেটির পাশে হাঁটছিলেন, সঙ্গে ছিল কেটির পোষা কুকুরও।
কেটি পেরি ও ট্রুডোর ডিনার ডেটের খবর এমন সময় এলো যখন দু’জনের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন ঘটছে। ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেছেন। চার বছর বয়সী মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে তারা দু’জনই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন।
তাই অনুরাগীরা এখন এই নতুন জুটিকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েই ফেলছেন। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তাদের বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব নাকি নতুন কোনো সম্পর্কের দিকেই হাঁটছেন দুজন। তবে এই জুটি যে ভক্তকুল ও মিডিয়াকে বেশ অবাক করে দিয়েছেন, তা বলাই যায়!









