ছবিঘর

নতুন প্রেমে সারা আলী খান, কে এই অর্জুন?

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বলিউডে অভিনয় দিয়ে যতটা না আলোচনায় সারা আলী খান, তারচেয়ে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনেই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী। সাইফ আলী খানের কন্যা সারা এখন পর্যন্ত একাধিকবার উঠে এসেছেন প্রেমের শিরোনামে। সারার সর্বশেষ ভিডিওটি নিয়ে ফের গসিপ শুরু হয়েছে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গুরুদ্বার থেকে বেরিয়ে আসছেন সারা।

তার সঙ্গে রয়েছেন মডেল অর্জুন প্রতাপ সিং বাজওয়া। এই ভিডিওটি অনেক পিএপিএস অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, পাশাপাশি দাবি করা হচ্ছে যে অর্জুন সারা আলি খানের নতুন প্রেমিক!

সারার নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত্র যে ভিডিওকে কেন্দ্র করে, সেটি কেদারনাথ থেকে ছড়ায়। ফের আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে একটি গুরুদ্বারে কথিত প্রেমিকের সঙ্গে দেখা যায় সারা আলী খানকে।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সারার প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পেশায় মডেল-রাজনীতিবিদ। সারার নতুন প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চললেও এ নিয়ে এখনো নীরব এই অভিনেত্রী।

সারার প্রেমিক অর্জুন একটি রাজনৈতিক পরিবারের সন্তান।

তার বাবা ফতেহ সিং বাজওয়া পাঞ্জাবের বিজেপির সহসভাপতি। তবে অর্জুন রাজনীতি, গান ও মডেলিং নিয়ে কাজ করছেন। কেবল তাই নয়, প্রভুদেবার সহকারী পরিচালক হিসেবে ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় কাজ করেছেন অর্জুন। 

বলিউডে পা রাখার আগে থেকেই ব্যক্তিগত নানা কারণে আলোচনায় ছিলেন সারা আলী খান। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখানোর পর একাধিকবার তার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও কার্তিক আরিয়ানের সঙ্গে সারার নাম জড়িয়ে অনেক কানাঘুষাও হয়েছে।