সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

১৭ হাজার ৩০০ কর্মী নেবে এমিরেটস

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
১৭ হাজার ৩০০ কর্মী নেবে এমিরেটস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপটিতে দুআ বিভাগ রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট ‘ডিনাটা’। দুই বিভাগে এ বছরেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া চলবে।

পাইলটের বেতন পান কত: গালফের প্রতিবেদনে বলা হয়েছে- যারা পইলট হিসেবে নিয়োগ পান, তারা বছরের করমুক্ত বার্ষিক বেতন ৪ লাখ ৮১ হাজার ২০০ দিরহাম (বছরে ১ লাখ ৩১ হাজার ৭ মার্কিন ডলার) বেতন পান। পাইলটদের মাসে গড় ৮৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়।

কেবিন ক্রুর কাজ ও বেতন কত: বিমান সংস্থাটি বেশ কিছু কেবিন ক্রু নিয়োগ করবে। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো হাইস্কুল (গ্রেড ১২)। প্রার্থীদের লিখিত ও কথ্য ইংরেজিতে দক্ষ হতে হবে।

মূলবেতন হবে প্রতি মাসে ৪ হাজার ৪৩০ দিরহাম। বিমানে থাকার সময়ে বা বিমানে কেবিন ক্রু হিসেবে কাজের জন্য প্রতি ঘণ্টার জন্য ৬৩ দশমিক ৭৫ দিরহাম (মাসে গড় ৮০ু১০০ ঘণ্টা)। মাসে মোট গড় আয় দাঁড়ায় প্রায় ১০ হাজার ১৭০ দিরহাম।

 

সূত্র: যুগান্তর