ছবিঘর

পায়ে প্লাস্টার নিয়েই শুটিংয়ে সুনেরাহ

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজে ডেস্ক:

গত সপ্তাহে [বুধবার] শুটিং সেটে দুর্ঘটনায় পায়ে আঘাত পান অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তাঁর জন্য আটকে গেল ‘সাত দিনের প্রেম’ নাটকের শুটিং। দুই দিন পর অভিনেত্রী জানলেন, তাঁর বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। প্লাস্টার করার পর চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেন।

কিন্তু গতকাল হাসপাতাল থেকেই সুনেরাহ ছুটে গেলেন নাটকের শুটিংয়ে, প্লাস্টার নিয়েই করলেন শুটিং। অভিনেত্রী বলেন, ‘পরিচালক শুটিং বন্ধ রাখতে চাইলেও আমিই বলেছি কাজটা শেষ করতে চাই। আমার জন্য কারো ক্ষতি হোক, সেটা কাম্য নয়।’