সদ্য প্রকাশিত
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
আন্তর্জাতিক

টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, বেঁচে ফিরলেন ১৭৯ আরোহী

নিউজ ডেস্ক২৭ জুলাই ২০২৫১ মিনিট পড়া
টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন, বেঁচে ফিরলেন ১৭৯ আরোহী

সিল্কসিটিনিউজে ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেকঅফের ঠিক আগে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে হঠাৎ আগুন এবং ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর ফ্লাইট থেকে ১৭৩ যাত্রীকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটি তখনো রানওয়েতেই অবস্থান করছিল।

ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট-৩০২৩ ডেনভার থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজে হঠাত ত্রুটি দেখা দেয়। বিমানে থাকা ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য সবাই নিরাপদে বিমান থেকে নামতে সক্ষম হন। 

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিমানের পেছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে, আর আতঙ্কিত যাত্রীরা জরুরি স্লাইড ব্যবহার করে বিমান থেকে নিচে নামছেন।

ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হলেও কেউই গুরুতর আহত হননি।

তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।ঘটনার পর যাত্রীদের বাসে করে টার্মিনালে ফিরিয়ে আনা হয়। আমেরিকান এয়ারলাইনস জানায়, উড্ডয়নের আগে বিমানের একটি টায়ার সংক্রান্ত যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটে এবং উড়োজাহাজটিকে এখন পরিদর্শনের জন্য সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।