সদ্য প্রকাশিত
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
আন্তর্জাতিক

চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৫১ মিনিট পড়া
চীনে আকস্মিক বন্যা ও ভূমিধসের শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের ঝুঁকিতে শনিবার ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

পিংলিয়াং ও কুইংইয়াংয়ের কিছু অংশে স্বল্প মেয়াদি ভারি বৃষ্টিপাতের ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করে প্রাদেশিক পানিসম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো যৌথভাবে আকস্মিক বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে এ রেড অ্যালার্ট জারি করা হয়।

এরপর একই দিনে, প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ বিভাগ ও প্রাদেশিক আবহাওয়া ব্যুরো ওই অঞ্চলে আবহাওয়া-সৃষ্ট ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অ্যালার্ট জারি করে।

এ ছাড়া ভূমিধস, পাহাড়ধসের মতো বিপদের উচ্চ ঝুঁকির সতর্কতাও জারি করেছে তারা। 

প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর তথ্য অনুসারে, পরবর্তী ১২ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিমিটারের মধ্যে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র প্রতি ঘন্টা ৩৫ থেকে ৫৫ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে।

এ অঞ্চলগুলো ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

কর্তৃপক্ষ তাৎক্ষণিক পর্যবেক্ষণ, প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে। 

উল্লেখ্য, চীনে চার স্তরের আবহাওয়া সতর্কতা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রেড অ্যালার্ট সবচেয়ে গুরুতর সতর্কতা।

সূত্র : চায়না ডেইলি