ছবিঘর

এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে, উত্তর দরকার : পিয়া জান্নাতুল

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যান্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান শোবিজ অঙ্গনের তারকারাও।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।

এক ফেসবুক পোস্টে আজ মঙ্গলবার তিনি লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলে কালকের ভয়ংকর বিমান দুর্ঘটনায় কতগুলো নির্দোষ প্রাণ ঝরে গেল।

ছোট ছোট শিশু, শিক্ষিকা, মা, পথচারী এক ঝলকে সব পুড়ে শেষ।’ 

এরপর ক্ষোভ জানিয়ে পিয়া লিখেছেন, ‘এই ভয়ংকর ঘটনার দায় কে নেবে? সরকার? বিমান কর্তৃপক্ষ? নাকি এয়ারলাইনস? নাকি এটাও অন্য অনেক ঘটনার মতো ধীরে ধীরে ভুলে যাবে সবাই? উত্তর দরকার। দায়িত্ব দরকার। নিরাপত্তা দরকার।

শুধু আজকের জন্য না, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যতের জন্য।’ 

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।