ছবিঘর

‘এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি’

নিউজ ডেস্ক২১ জুলাই ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল।

জনপ্রিয় এই গায়িকা বলেছেন, ‘এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিধ্বস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী, শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হয়েছে।

এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থীআন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

বিমানে তিনি একাই ছিলেন।