সিল্কসিটিনিউজ ডেস্ক:
মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানে গেছে সোয়াট সদস্যরা। দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সারারাত রেকি করার পর আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে। সোয়াট সদস্যদের ঘটনাস্থলে পৌঁছার খবর সেখানে উপস্থিত সাংবাদিকরাও জানিয়েছেন।

এর আগে নাসিরপুর জঙফগি আস্তানায় অভিনযান চলে। নাসিরপুর ও বড়হাটের জঙ্গি আস্তানা দুটির মধ্যকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। গতকাল ভোর থেকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টিতে থমকে ছিল মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বড়হাট এলাকার জঙ্গি আস্তানার অভিযান।
সূত্র: কালের কণ্ঠ









