ছবিঘর

গাড়িতে বসে ধরা খেয়েছি’ এটা কেমন প্রশ্ন, ক্ষিপ্ত মিষ্টি জান্নাত

নিউজ ডেস্ক২১ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী।

এই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনরা বিভিন্ন রকম বিদ্রুপমূলক কথা বলছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন বিরূপ মন্তব্য।

যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এ চিত্রনায়িকা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেজ এবং সো কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নাম, ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।

এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো কলড ফেসবুকার, টিকটকার- এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছে। 

এবার এই অভিনেত্রী ক্ষিপ্ত হলেন কিছু মাল্টিমিডিয়া সাংবাদিক ও ইউটিউবারের ওপর।  মিষ্টি জান্নাতকে নিয়ে ইদানী যখন আলোচনা তুঙ্গে, তখন গুজব ছড়ায়, দুবাইয়ে গাড়িতে বসে ধরা খেয়েছেন নায়িকা।

আদতে স্পষ্টও হওয়া যায়নি যে বিষয়টি কী। কিন্তু বিষয়টি নিয়েই এবার কথা বলতে দেখা গেল নায়িকাকে; আর সেখানে রীতিমতো কড়া গলায় আক্ষেপ করেন নায়িকা। শুধু তাই নয়, দেন হুঁশিয়ারিও!সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে চড়াও হয়েছেন মিষ্টি জান্নাত। সেখানে নায়িকা বলেন, ‘আপনারা যেখানে নায়ক-নায়িকাদের বিক্রি করে খাচ্ছেন; আপনারা কেন এভাবে আমাদের মান-সম্মান নষ্ট করবেন। এর আগেও আপনারা নিউজ করেছেন, শাকিব খানকে নিয়ে ভুলভাল নিউজ করেছেন।

এখন নিউজ দেখছি ‘গাড়িতে বসে ধরা খেয়েছি’; কেন ভাই, এভাবে আমাদের লাইফটা হেল কেন করছেন? দুবাই এমন একটা জায়গা, সেখানে ধরা খাওয়ার কিছুই নেই।’ 

মিষ্টি জান্নাত আরো বলেন, ‘আমি কখনো কোনো পলিটিকসও করিনি। টাকার বিনিময়েও কোথাও যাইনি। সেখানে, একটা প্রগ্রামে গিয়েছি, ‘গাড়িতে ধরা খাওয়া’- এটা কোন ধরনের টপিক? আমি অনুরোধ করব, যে চ্যানেল বা ইউটিউব বা যে কেউ এটা করবে, সেটার যে ব্যবস্থা হয় আপনারা দেখবেন; আমি এখানেই জনসম্মুখে ব্যবস্থা নেব।’