ছবিঘর

ঐশ্বরিয়াকে নিয়ে জয়ার পুরনো মন্তব্য নতুন করে আলোচনায়

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত কয়েকমাস ধরেই ভাঙনের সুর শোনা যাচ্ছে বচ্চন পরিবারে। অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ হতে যাচ্ছে, এই খবরে মুখরিত ছিল মিডিয়া। তবে একাধিকবার নিজেদের বিচ্ছেদের বিষয়টি গুজব বলেই অভিহিত করেছেন এ জুটি। এমনকি দুজনকে সাম্প্রতিক সময়ে একাধিকবার একসঙ্গে দেখা গেছে।

তাই অনুরাগীরা এখন নিশ্চিন্তমনে রয়েছেন যে, তাদের প্রিয় জুটির বিচ্ছেদ অন্তত হচ্ছে না।এতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে এশ্বরিয়ার শাশুড়ি ও অভিনেত্রী জয়া বচ্চনের একটি ভিডিও। যেখানে তিনি পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যে ভিডিও নতুন করে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা বলছেন, বউ শাশুড়ির ভালোবাসার সম্পর্ক অটুট থাকুক।

করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন জয়া বচ্চন। ২০১৭ সালের ওই শোর ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ওই অনুষ্ঠানে পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের প্রশংসা করেছিলেন জয়া। শোতে আলোচনার একপর্যায়ে উপস্থাপক করণ জোহর জয়া বচ্চনকে ঐশ্বরিয়ার ব্যাপারে প্রশ্ন করেন।

জবাবে জয়া জানান, ঐশ্বরিয়া খুবই সুন্দর। তাকে গোটা বচ্চন পরিবার ভালোবাসে।

জয়ার মতে, ঐশ্বরিয়া বচ্চন পরিবারের জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ সে নিজেও একজন বড় তারকা। কিন্তু পরিবারের সঙ্গে থাকলে সে কখনো নিজেকে প্রাধান্য দেয় না।

তার এই গুণ খুব পছন্দের সবার। বলতে গেলে, বচ্চন পরিবারের সবার খেয়াল রাখে সে। গোটা পরিবারকে আগলে রাখে। পরিবারে সুন্দরভাবে মিশে গেছে এবং সে জানে কারা ঘনিষ্ঠ বন্ধু, আর কীভাবে আচরণ করতে হয় তাদের সঙ্গে।২০১৫ সালে ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন কথা বলেছিলেন তার মা জয়া বচ্চন ও স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে সুন্দর সম্পর্ক নিয়ে। তিনি জানিয়েছিলেন, কীভাবে দুজনে প্রায়ই একজোট হয়ে বাংলায় কথা বলেন। বাংলা এক ভাষা যা জয়ার মাতৃভাষা এবং প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে ‘চোখের বালি’ ছবিতে কাজ করতে গিয়ে ঐশ্বরিয়াও শিখেছিলেন বাংলা। অভিষেকের মতে, বউ শাশুড়ি সম্পর্কটা একেবারেই মমতায় পরিপূর্ণ।