সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের সহজে নতুন তথ্য পেতে উদ্যোগ নিয়েছে গুগল। এরই ধারাবাহিকতায় সার্চে গুগল নলেজ গ্রাফ এখন বাংলা ভাষাও সমর্থন করছে। বুধবার গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
শুধু তাই নয়, বাংলা সার্চের সময় বানান ভুলও পরীক্ষা করবে গুগল সার্চ। বিশ্বব্যাপী ২০ কোটির অধিক বাংলা ভাষাভাষীর সার্চ অভিজ্ঞতা উন্নত করতে এই কাজ করেছে গুগল।

যখন ব্যবহারকারীরা ব্যক্তি, স্থান, জিনিষ যেগুলো সম্পর্কে গুগল জানে যেমন ল্যান্ডমার্ক, সেলিব্রেটি, শহর, স্পোর্টস টিম, ভবন, মুভি কিংবা চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সার্চ করে তখন সেটি দ্রুত সার্চে দেখাতে কাজ করে নলেজ গ্রাফ।
গুগল ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতিমধ্যেই ধারাবাহিকভাবে বাংলায় গুগল নলেজ গ্রাফ চালু হয়েছে, শিগগিরই বিশ্বব্যাপী এই সেবা পাওয়া যাবে। আজকের এই আপডেটের ফলে ২০ কোটি অধিক বাংলা ভাষাভাষীর সার্চ দ্রুত ও সহজ হবে।
বর্তমানে গুগল নলেজ গ্রাফ ৪১টি ভাষা সমর্থণ করে। এর মাধ্যমে লাখ লাখ ওয়েবপেইজ স্কল করার পরিবর্তে সরাসরি সঠিক উত্তরটি দেখানো হয়।
সূত্র : টেকশহর









