সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
গুরুত্বপূর্ণ

রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক২০ জুন ২০২৫২ মিনিট পড়া
রাজশাহীতে এনসিপির তিন নেতার পদত্যাগ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে ওই তিনজন পদত্যাগ করেন।

পদত্যাগকৃতরা হলেন- হাদিউজ্জামান রাফি, ফুয়াদ হাসান গানিম ও রাবিউল ইসলাম রাহুল।

গত ১৯ জুন ফেসবুকে দেওয়া পোস্টে পদত্যাগী নেতারা ব্যক্তিগতসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ২০ সদস্যের বাগমারা উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে আলী মর্তুজাকে উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আল-আমিনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। পাশাপাশি আরও ১৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়।

কমিটির মেয়াদ নির্ধারণ করা হয় অনুমোদন পরবর্তী তিন মাস অথবা পূর্ণাঙ্গ উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত।

এনসিপির উপজেলা কমিটিতে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাদিউজ্জামান রাফি। তিনি বলেন, ‘আমি রাজনীতি করতে চাই না, এ কথা আগেই তাদেরকে জানিয়েছিলাম। তবু আমার নাম কমিটিতে রাখা হয়েছে। তাই পদত্যাগপত্র পাঠিয়ে নিজেকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতির অনুরোধ জানিয়েছি।’

আরেক পদত্যাগকারী ফুয়াদ হাসান গানিম বলেন, ‘আমি বিএনপি পরিবারের সন্তান। একাধিকবার অনিচ্ছার কথা জানানোর পরও আমার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই বাধ্য হয়ে পদত্যাগ করেছি।’

পদত্যাগ করা রাফিউল ইসলাম রাহুল বলেন, ‘আমি ব্যবসার মানুষ। কোনো রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে জড়াতে চাই না। তাই ঘোষিত কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য আবেদন করেছি।’

এ বিষয়ে এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী মর্তুজা বলেন, ‘তারা পারিবারিক বা সামাজিক চাপের মুখে সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে কেউ যদি নিজ ইচ্ছায় পদত্যাগ করেন সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।’ ষূত্র: যুগান্তর