সিল্কসিটি নিউজ ডেস্ক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদে বিপরীতে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদন করা যাবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদরাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
এতে বলা হয়, একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না









