সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ায় জবি শাখা ছাত্রলীগ নেতা রিমান্ডে

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
আপত্তিকর ছবি ফেসবুকে দেয়ায় জবি শাখা ছাত্রলীগ নেতা রিমান্ডে

সিল্কসিটিনউজ ডেস্ক:

আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক নারী চিকিৎসকের দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত গাজী মো. মিরাজ হোসেন রাজ জবি শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করেন।

মামলার তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মর্মে আসামিকে ৫ দিন হেফাজতে নেওয়্রা অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

ধারণ করা অন্তরঙ্গ ভিডিও বেনামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কাছের লোকজনের কাছে পাঠিয়ে দেয় রাজ। এমন অভিযোগ এনে গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় বাদি হয়ে এ মামলা করেন ওই নারী চিকিৎসক।

মামলার এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাদীর সঙ্গে রাজের পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একসময় রাজ তাদের অন্তরঙ্গ মুহূর্তে ধারণ করা কিছু  ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। বাদিকে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে রাজ প্রত্যাখ্যান করেন।