সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

নিউজ ডেস্ক১ জুন ২০২৫২ মিনিট পড়া
বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফরমুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি।

রবিবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন বলেন, ‘এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না। ৯ মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না? তিন মাসে যদি সাহাবুদ্দীন নির্বাচন করতে পারেন আপনি কেন ৯ মাসে পারছেন না? আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা।

এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শিপন, বিশিষ্ট সমাজসেবক হাজী কমর আলী মাতব্বরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা। সূত্র: কালের কণ্ঠ