সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
তিন মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক: জেলার কাপাসিয়ায় এক মা তার তিন মাসের ছেলে শিশুকে গলা কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামে।

পুলিশ মঙ্গলবার সকালে নিহত শিশু মেহের সান সাবিতের লাশ উদ্ধার এবং মা শাহিনুর বেগমকে (২৬) আটক করেছে। নিহত সাবিত দিগধা গ্রামের মো. শরিফুল হকের ছেলে।

এলাকাবাসী জানায়, শরিফুল মঙ্গলবার ভোরে স্ত্রী শাহিনুর ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। এরপর এক পর্যায়ে শাহিনুর ছুরি দিয়ে ঘুমন্ত সাবিতকে গলা কেটে হত্যা করে। শিশুটির কান্নার শব্দ শুনে পাশে শুয়ে থাকা শিশুটির বড় বোন মালিহা (৩) জেগে ওঠে। এ সময় সেও কান্নাকাটি শুরু করলে মালিহাকে হত্যার জন্য তেড়ে যায় মা। পরে মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে তার দাদিকে গিয়ে ঘটনাটি জানায়।

পরে তার দাদি ও পরিবারের লোকজন ঘরে গিয়ে সাবিতের রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় শাহিনুর গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

কাপাসিয়া থানার এসআই মোখলেছুর রহমান জানান,  সকাল পৌনে ৯টার দিকে সাবিতের গলাকাটা লাশ এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মোজাম্মেল মিয়া জানান, এ ঘটনায় নিহত শিশুর মা শাহিনুর বেগমকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: রাইজিংবিডি