সিল্কসিটিনিউজ ডেস্ক :
গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গাজীপুর মেট্রোপলিটন আদালতে আনা হয়। বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়।
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা থানা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
এসব মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নাম থাকায় সকালে কারাগার থেকে তাদের পুলিশের প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
সূত্র: যুগান্তর









