লাইফ স্টাইল

কেন রান্নায় ব্যবহার করবেন কালিজিরা?

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রান্নাঘরের সাধারণ একটি মসলা হলেও কালিজিরার গুণ অপরিসীম। সাধারণত রান্নায় ফোড়নের জন্য ব্যবহৃত এই মসলা শুধু স্বাদ-গন্ধ বাড়ায় না, শরীরের বিভিন্ন সমস্যাও দূর করতে সাহায্য করে। চলুন, জেনে নিই নিয়মিত কালিজিরা খেলে বা রান্নায় ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায়।

সর্দি-কাশি ও নাক বন্ধে উপকারী
যাদের ঘন ঘন সর্দি-কাশি হয়, তারা গরম ভাতে কালিজিরার ভর্তা মিশিয়ে খেলে আরাম পেতে পারেন।

নাক-কান-গলা বন্ধ হয়ে গেলে একটি পরিষ্কার কাপড়ে কালিজিরা রেখে শুঁকলেও মিলতে পারে উপশম।
পিরিয়ডসের অস্বস্তি কমায়
পেট ব্যথা, ক্র‍্যাম্প বা অন্যান্য অস্বস্তি কমাতে সাহায্য করে কালিজিরা।

হজমে সহায়ক
বদহজম, গ্যাস, অ্যাসিডিটি—এই সমস্যাগুলিতে বেশ কার্যকর কালিজিরা। তাই নিয়মিত রান্নায় এটি ব্যবহার করলে উপকার মিলবে।

ওজন নিয়ন্ত্রণ ও মেদ ঝরাতে সহায়তা
নিয়মিত কালিজিরা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের অতিরিক্ত মেদ ঝরাতেও সহায়ক হতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন সি সমৃদ্ধ কালিজিরা শরীরের রোগ প্রতিরোধ শক্তিশালী করতে সাহায্য করে। ফলে সর্দি, কাশি, শ্বাসকষ্ট থেকেও রক্ষা পাওয়া যায়।

ত্বক ও অন্ত্রের যত্নে
ফসফরাস, ভিটামিন এ ও বি ও অ্যান্টি-অক্সিডেন্টস সমৃদ্ধ এই মসলা অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমায়।
হরমোন ও প্রজননে সহায়ক
নারীদের প্রজনন সংক্রান্ত কিছু সমস্যায়ও কালিজিরা উপকারে আসে বলে মনে করা হয়।

ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা
কিছু গবেষণায় দেখা গেছে, কালিজিরা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। বিশেষ করে প্যাংক্রিয়াস ক্যান্সারের ঝুঁকি কমাতে। তবে এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

অন্যান্য উপকারিতা
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তচাপ কমাতে সাহায্য করে, কিডনির পাথর প্রতিরোধে সহায়ক, বিভিন্ন অ্যালার্জির উপসর্গ কমাতে পারে।

উপরোক্ত তথ্য সাধারণ পরামর্শস্বরূপ। কারও যদি গুরুতর শারীরিক সমস্যা থাকে, তবে কালিজিরা বা যেকোনো ঘরোয়া পদ্ধতি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

সূত্র: কালের কণ্ঠ