বিজ্ঞান ও প্রযুক্তি

ডেক্সটপ দিয়ে ইনস্টাগ্রামে ছবি আপলোড করবেন যেভাবে

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপনি প্রতিনিয়ত ইনস্টাগ্রাম ব্যবহার করেন? হঠাৎ আপনার ফোনটি নষ্ট হয়ে গেলো বা অন্য কোনো কারণে ফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। তখন কী করবেন ভাবছেন?

অথচ আপনার হাতের কাছেই রয়েছে ডেক্সটপ। তবে ডেক্সটপে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করলেও তাতে কোনো ছবি আপলোড করা যায় না। ওয়েবসাইটে গিয়ে লগইন করে শুধুমাত্র ব্যবহারকারীর প্রোফাইল ও হোম ফিড দেখা যায়।

উইন্ডোজ ১০ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন রয়েছে উইন্ডোজ অ্যাপস্টোরে। তবে টাচস্ক্রিন ল্যাপটপ বা ট্যাবলেট ছাড়া অ্যাপটি ব্যবহার করে কোনো ছবি আপলোডের সুবিধাও পাওয়া যাবে না।

তবে উপায়? উপায় আছে। উইন্ডোজ ১০ চালিত ডেক্সটপ কম্পিউটার থেকে কিভাবে ছবি আপলোড করবেন সেটাই প্রক্রিয়া তুলে ধরা হলো এই টিউটোরিয়ালে।

instapic-app_techshohor

যেহেতু সরাসরি ইনস্টাগ্রামের অ্যাপ দিয়ে ছবি আপলোড করা যায় না তাই একটু ঘুরিয়ে কাজটি করতে হবে। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইনস্টাপিক নামে একটি অ্যাপ।

অ্যাপটি ইন্সটল করতে উইন্ডোজ অ্যাপস্টোরে দিয়ে সার্চে লিখতে হবে ‘InstaPic’। তারপর এন্টার ক্লিক করলেই অ্যাপটি দেখা যাবে এরপর তা ইন্সটল করে নিতে হবে।

তারপর সেটি চালু হলে সেখানে ইনস্টাগ্রামের ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু হবে।

Screenshot_2

এরপর অ্যাপটির বাম পাশে থাকা ক্যামেরা আইকনের উপর ক্লিক করতে হবে। তাহলে ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপের মতই ক্যামেরা অপশন ও ছবি নিবার্চন অপশনটি প্রদর্শিত হবে। আপনার ডেক্সটপ যদি ওয়েবক্যাম থাকে তাহলে সেটার সাহায্য সরাসরি ছবি তুলে আপলোড করা যাবে।

instapic-apps_techshohor

আর যদি কম্পিউটার থাকা ছবি আপলোড করতে চান সেজন্য ‘ইমেজ’ আইকনে ক্লিক করতে হবে। তারপর যে ফোল্ডারে ছবি আছে সেখান থেকে ছবি নির্বাচন করতে হবে। এরপর পছন্দমত ফিল্টার দিয়ে ছবি আপলোড করতে হবে।

সূত্ :টেক শহর