লীড নিউজ

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

MD Ahamadullah৩ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া

অনলাইন ডেস্ক :

কওমি মাদ্রাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৫.৪৮ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করেন। এ সময় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত ফলাফল অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভাগে ফলাফল ছিল এ রকম, -মুমতায (স্টার মার্ক) : ১,৩৪২ জন -জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) : ৫,৮৭৩ জন -জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) : ১২,৯০০ জন -মাকবুল (তৃতীয় বিভাগ) : ৭,৮৪৮ জন

দাওরায়ে হাদীস ফলাফল যেভাবে দেখবেন

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং মাদরাসার ফলাফল দেখতে পারবেন আল-হাইআতুল উলয়ার অফিসিয়াল ওয়েবসাইটে: [https://hems.alhaiatululya.org/exam-result](https://hems.alhaiatululya.org/exam-result)