সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না’

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২৫২ মিনিট পড়া
‘নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব, আবার অনেকগুলো সংস্কারের প্রশ্নে যেগুলো সাংবিধানিক ও মৌলিক কাঠামোগত- এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না।’

বৃহস্পতিবার উপজেলার র্দ্গূারামপুরে প্রধান কার্যালয় উদ্ধোধন শেষে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর শাখার নেতা রেনু মেম্বার, প্রধান সমন্বয়ক শামীম শিবলী, আপেল মাহমুদ, আব্দুল কাইয়ুমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতোমধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এ কাজ তাদেরই ছিল। তাদের উদ্যোগে সব রাজনৈতিক দলগুলো একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে- সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভরশীল।’

সংকীর্ণ স্বার্থে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে এবং সংবিধানের অনেক মৌলিক সংস্কার করতে হবে, সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। একই সঙ্গে এই সংসদ সরকারও গঠন করবে। তবেই সংস্কার অভিপ্রায় হিসেবে টেকসই হবে।

এ সময় জোনায়েদ সাকি আরও বলেন, পরিকল্পিত শিল্প ও শিক্ষা নগরী হিসেবে বাঞ্ছারামপুরকে গড়ে তোলা হবে। তিনি বলেন, সারা দেশে জনগণের নিরাপত্তা হুমকির মুখে। এ বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারকে জোরালো ভূমিকা নেওয়ার দাবি জানান।

 

সূত্র: যুগান্তর