লাইফ স্টাইল

চায়ের সঙ্গে যে ৩ খাবার এড়িয়ে চলবেন

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গরম চায়ের সঙ্গে কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয়, সে বিষয়ে অনেক প্রশ্ন ওঠে। তবে কিছু খাবার রয়েছে যেগুলোর সঙ্গে চা পান করলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

চলুন, জেনে নিই কোন খাবারগুলি চায়ের সঙ্গে মিলিয়ে খেলে উপকারের চেয়ে অপকারই বেশি হতে পারে।

হলুদ
অনেকেই হলুদ দেওয়া চা পছন্দ করেন।

হলুদ চায়ে সুগন্ধ তৈরি করে। চিকিৎসকদের মতে, চায়ের সঙ্গে হলুদ খাওয়া পরিহার করা উচিত। কারণ এটি হজমশক্তিকে প্রভাবিত করতে পারে।

শাকসবজি
বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পালং পাতা বা ধনেপাতার পাকোড়া, অনেকেই চায়ের সঙ্গে খেতে পছন্দ করেন।

তবে পুষ্টিবিদের মতে, চায়ের সঙ্গে শাকসবজি খাওয়া উচিত নয়। কারণ চায়ে থাকা ট্যানিন ও শাকসবজির আয়রন একে অপরের শোষণ প্রক্রিয়াকে বাধা দেয়। ফলে শরীর আয়রন শোষণ করতে পারে না।

বাদাম
চায়ের সঙ্গে বাদাম খাওয়া উচিত নয়।

চায়ে থাকা ট্যানিন ও বাদামের আয়রন একত্রিত হলে তা শরীরে ক্ষতিকর হতে পারে। ট্যানিন একটি জটিল রাসায়নিক পদার্থ, যা ফেনোলিক অ্যাসিড থেকে আসে। এটি বাদামের আয়রনের সঙ্গে মিলিয়ে শরীরে অপকারিতা সৃষ্টি করতে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ