জাতীয়

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো আট জন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

আজ রোববার সকাল সাতটা দিকে উপজেলার জয়রামপুর বটতলায় ট্রাকের সঙ্গে স্থানীয় যানবাহন আলমসাধুর সংঘর্ষে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান বিবিসি বাংলাকে বলেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

হতাহত হওয়া ব্যক্তিরা আলসসাধুর আরোহী ছিলেন। তাঁরা সবাই শ্রমিক। একটি মোটরসাইকেল কে সাইড দিতে যেয়ে উল্টো দিক থেকে বালি ভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা হয়।