সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানের আর এম সেন্টারের চতুর্থ তলায় একটি অবৈধ স্পা সেন্টারে অভিযান চালিয়েছে র্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাতে অভিযানটি পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব।
সেখানে নারী ও পুরুষরা অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল—এমন অভিযোগে অভিযান চালানো হয় বলে জানা গেছে। অভিযানে বেশ কয়েকজন ছেলে ও মেয়েকে আটক করেছে র্যাব।

বিভিন্ন গণমাধ্যমে অভিযানের লাইভ দেখানো হলেও এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।









